ঢাকা     বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৭ ১৪৩২ || ২২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫১, ১৩ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৯:৫৭, ১৩ ডিসেম্বর ২০২৫
ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় মোট ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৭ হাজার ৭০১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান এবং প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য বলেন, “অত্যন্ত সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবছর প্রতি আসনের বিপরীতে প্রায় ৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন, যা একটি কঠিন প্রতিযোগিতা।”

তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভর্তি পরীক্ষা নিয়ে সন্তানদের ওপর কোনো ধরনের মানসিক চাপ সৃষ্টি করা উচিত নয়। ভর্তির সুযোগ পাওয়া মানেই জীবনের শেষ কথা নয়। প্রতিটি শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা রয়েছে, যা বিকাশের সুযোগ দেওয়া প্রয়োজন।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকার বাইরে কেন্দ্রগুলো ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

‎ঢাকা/ সৌরভ/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়