ঈদে ১১ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ
ডিআইইউ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
পবিত্র শবে বরাত ও ঈদুল ফিতর উপলক্ষে ১১ দিনের ছুটিতে যাচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। আগামী সোমবার (১৬ মার্চ) থেকে বৃহস্পতিবার (২৬ মার্চ) ২০২৬ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছুটি শেষে শুক্রবার (২৭ মার্চ) যথারীতি একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালু হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টস এবং ইনফরমেশন অ্যান্ড অ্যাডমিশন অফিস নির্ধারিত সময়সূচি অনুযায়ী ছুটি পালন করবে।
ঢাকা/ফয়সাল/জান্নাত