ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

টিএসসিতে ২ নারীকে লাঞ্ছনা, ঢাবির ৩ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২২, ১০ মার্চ ২০২৬  
টিএসসিতে ২ নারীকে লাঞ্ছনা, ঢাবির ৩ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

টিএসসি এলাকায় গত ২৪ ফেব্রুয়ারি ভোররাতে দুই ব্যক্তি ও দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তিন শিক্ষার্থীকে ৬ মাসের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ তাদের সাময়িকভাবে বহিষ্কার করেন।

আরো পড়ুন:

মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—শাহরিয়ার ইসলাম তুষার (থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ), রাকিব আহমেদ (বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ) এবং শাহরিয়ার তানজিল (নৃবিজ্ঞান বিভাগ)।

ঢাকা/সৌরভ/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়