ঢাকা     শুক্রবার   ১৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৮ ১৪৩২ || ২৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘জিয়া পরিবারের প্রতি আমার অঙ্গীকারে কোনো সংশয় বা দ্বিধা ছিলো না’

ই. এম সৌরভ, ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১০, ১৩ মার্চ ২০২৬   আপডেট: ১৪:১৮, ১৩ মার্চ ২০২৬
‘জিয়া পরিবারের প্রতি আমার অঙ্গীকারে কোনো সংশয় বা দ্বিধা ছিলো না’

জিয়া পরিবারের প্রতি রাজনৈতিক অঙ্গীকার সবসময়ই ছিল অকৃত্রিম ও নির্ভেজাল, সেখানে কখনো সংশয় বা দ্বিধার জায়গা তৈরি হয়নি, এমন অনুভূতি ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিক।

বুধবার (১১ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে লেখা এক আবেগঘন খোলা চিঠিতে তিনি এমন অনুভূতি ব্যক্ত করেন।

আরো পড়ুন:

চিঠিতে তারিক উল্লেখ করেন, ভালোবাসা থেকেই তিনি জাতীয়তাবাদী রাজনীতির পথে এসেছেন, কোনো ব্যক্তিগত লাভ বা প্রত্যাশা থেকে নয়। দায়িত্বকে তিনি সবসময় বিশ্বাসের জায়গা থেকেই দেখেছেন। সেই বিশ্বাস নিয়েই দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামের পথে এগিয়ে চলেছেন।

এছাড়াও, তিনি লিখেছেন, গণতন্ত্রের আন্দোলনের এই দীর্ঘ পথে গত দশ বছরে মাত্র একবার বাড়ি যাওয়ার সুযোগ হয়েছিল তার। সেটিও বাবার মৃত্যুর সময়। তবে, এ নিয়ে তার মনে কোনো আক্ষেপ নেই। কারণ তিনি জানতেন, যে পথ তিনি বেছে নিয়েছেন তা ত্যাগ, ধৈর্য ও আদর্শের পথ।

তারেক রহমানকে উদ্দেশ করে চিঠিতে তারিক লেখেন, তার স্বপ্ন ছিল অন্ধকার সময় পেরিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার মুক্ত বাতাসে নিঃশ্বাস নেবেন এবং বাংলার মাটিতে প্রতিধ্বনিত হবে তারেক রহমানের পদধ্বনি। সেই স্বপ্ন বাস্তবায়নের আশাতেই তিনি নিজের জীবন ও সময়ের সবটুকু উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন।

চিঠিতে তিনি আরো লেখেন, তারেক রহমানের স্নেহ ও দিকনির্দেশনার ছায়ায় থেকে কাজ করার আকাঙ্ক্ষাই দীর্ঘদিন ধরে তাকে অনুপ্রাণিত করেছে। তার প্রতিটি নির্দেশ তিনি দায়িত্ব হিসেবেই গ্রহণ করেছেন এবং জিয়া পরিবারের প্রতি নিজের অঙ্গীকারকে কখনো প্রশ্নবিদ্ধ হতে দেননি।

তারিক বলেন, “ব্যক্তিগত কোনো প্রত্যাশা আমার নেই। কেবল একজন আদর্শিককর্মী হিসেবে তারেক রহমানের পাশে থাকতে চাই। আপনার পথচলায় সামান্য শক্তি হয়ে থাকতে পারাই হবে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”

ঢাকা/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়