ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  চৈত্র ৩১ ১৪৩৩ || ২৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই: কুবি উপাচার্য

কুবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪১, ১৪ মে ২০২৬   আপডেট: ১৯:৪৬, ১৪ মে ২০২৬
সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই: কুবি উপাচার্য

অধ্যাপক এম এম শরীফুল করীম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক এম এম শরীফুল করীম বলেছেন, “সবার আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।বিশ্ববিদ্যালয়ে কর্মরত সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

উপাচার্য বলেন, “কুবি আমার প্রাণের বিশ্ববিদ্যালয়। ১৯ বছর এই ক্যাম্পাসে কাটিয়েছি। কুমিল্লার এই উপজেলাতেই আমার জন্ম। কুবির প্রতিষ্ঠাকালীন শিক্ষক এবং এলাকার সন্তান হিসেবে আমার কর্তব্যের প্রতি যেন সম্মান প্রদর্শন করতে পারি, সবার কাছে সেই দোয়া চাই।”

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে তিনি বলেন, “তৎকালীন সংসদ সদস্য জননেতা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীসহ অন্যান্য সংসদ সদস্য কুমিল্লায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। সেই দাবির প্রেক্ষিতে দেশমাতা বেগম খালেদা জিয়ার ঐকান্তিক ইচ্ছায় ২০০৬ সালে সংসদে আইন পাস হয় এবং ২০০৭ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়।”

তিনি আরো বলেন, “অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের সেবা নিশ্চিত করতে চাই। একই সঙ্গে সব শিক্ষকের অংশগ্রহণে একটি গবেষণার সংস্কৃতি গড়ে তুলতে চাই।”

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকট প্রসঙ্গে উপাচার্য বলেন, “আমাদের সমস্যা ও সংকটগুলো দেশ ও সরকারের সামর্থ্য অনুযায়ী এবং আমাদের মেধা ও পেশাগত দক্ষতা কাজে লাগিয়ে সমাধানের চেষ্টা করব।”

দায়িত্ব পাওয়া নিয়ে উপাচার্য বলেন, “যারা আমাকে ভালোবেসেছেন, তাদের ভালোবাসার মর্যাদা দিতে চাই। আমি যেন অহংকারী হয়ে না যাই, আমার চোখ যেন বন্ধ না হয়ে যায়—সেই দোয়া করি। এই চেয়ারে বসে যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারি, সবার কাছে সেই দোয়া চাই।”

ঢাকা/এমদাদুল/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়