ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৩ নতুন উপশাখার উদ্বোধন

নিউজ ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ২৭ ফেব্রুয়ারি ২০২১  
সোশ্যাল ইসলামী ব্যাংকের ৩ নতুন উপশাখার উদ্বোধন

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) নতুন তিনটি উপশাখার উদ্বোধন করা হয়েছে। 

সম্প্রতি ব‌্যাংকের ৬৬, ৬৭ ও ৬৮তম উপশাখা উদ্বোধন করা হয়।  

আরো পড়ুন:

ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী চট্টগ্রামের বায়োজিদ বোস্তামী, ফটিকছড়ি ও আনোয়ারাতে উপশাখার উদ্বোধন করেন। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক, মো. সামছুল হক, মার্কেটিং অ‌্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান, ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান (চলতি দায়িত্ব) সৈয়দ মো. সোহেল, ব্রাঞ্চেস কন্ট্রোল অ‌্যান্ড জেনারেল ব্যাংকিং ডিভিশনের প্রধান সাইফ আল-আমীন। বিজ্ঞপ্তি।

ঢাকা/সুমন/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়