ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  বৈশাখ ৩১ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ন্যাশনাল পলিমারের রাইট শেয়ার বিনিয়োগকারীদের বিওতে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ২৮ ফেব্রুয়ারি ২০২১  
ন্যাশনাল পলিমারের রাইট শেয়ার বিনিয়োগকারীদের বিওতে

শেয়ারবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল পলিমারের রাইট শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) কোম্পানিটির রাইট শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠানো হয়েছে।

আরো পড়ুন:

ডিএসই ও সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২৪ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ন্যাশনাল পলিমারের রাইট ইস্যুর জন্য আবেদন গ্রহণ করা হয়।
তথ্য মতে, গত বছরের ১৫ ডিসেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজকে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন দেয়।

ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১০ টাকা মূল্যের ৩ কোটি ৬৪ লাখ ৯১ হাজার ৮৩৫টি প্রতিটি সাধারণ শেয়ার ১৫ টাকা মূল্যে রাইট শেয়ার হিসেবে ইস্যুর মাধ্যমে ৫৪কোটি ৭৩ লাখ ৭৭ হাজার ৫১০ টাকার মূলধন সংগ্রহ করবে।

ন্যাশনাল পলিমারের উৎপাদন ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে জমি ক্রয় ও উন্নয়ন, মূলধনী যন্ত্রপাতি আমদানি, কার্যকরি মূলধন সংগ্রহ ও ব্যাংক ঋণ পরিশোধের লক্ষ্যে রাইট শেয়ার ইস্যু করবে।

রাইটস শেয়ার ডকুমেন্ট অনুযায়ী, ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (পুনঃমূল্যায়নসহ) দাঁড়িয়েছে ৩৮.৯৮ টাকায়। ওই অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.২৫ টাকা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়