ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেঘনা পেট্রোলিয়ামের আয় নয় মাসে কমেছে ১২ শতাংশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ২৬ এপ্রিল ২০২১   আপডেট: ১৫:১২, ২৬ এপ্রিল ২০২১
মেঘনা পেট্রোলিয়ামের আয় নয় মাসে কমেছে ১২ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট্রোলিয়াম অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির চলতি হিসাব বছরের জুলাই, ২০২০ থেকে মার্চ, ২০২১ পর্যন্ত নয় মাসে শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ১২ শতাংশ।

সোমবার (২৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭.৪০ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১৯.৭২ টাকা। এ সময় কোম্পানিটির আয় কমেছে ২.৩২ টাকা বা ১২ শতাংশ।

এদিকে, শুধু তৃতীয় প্রান্তিকের জানুয়ারি থেকে মার্চ, ২১ পর্যন্ত তিন মাসে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.১৫ টাকা। আগের বছরের একই সময়ে আয় হয়েছিল ৫.৯৭ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির আয় ০.৮২ টাকা বা ১৪ শতাংশ কমেছে।

২০২১ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬৫.৬১ টাকা।

ঢাকা/এনএফ/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়