ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সকাল ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংক খোলা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৭, ৩০ জুন ২০২১   আপডেট: ১৭:৩৪, ৩০ জুন ২০২১
সকাল ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংক খোলা

করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামী ৭ জুলাই পর্যন্ত বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এ সময় ব্যাংকিং কার্যক্রম ও লেনদেনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংকে লেনদেন হবে সকাল ১০ টা থেকে দুপুর ১.৩০টা পর্যন্ত।

বুধবার (৩০ জুন) বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম।

আরো পড়ুন:

তিনি বলেন, ব্যাংকে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১.৩০টা পর্যন্ত চলবে। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রমের জন্য বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

এদিকে, বৃহস্পতিবার (১ জুলাই) ব্যাংক হলিডে থাকার কারণে ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে। এছাড়া শুক্রবার ও শনিবার সরকারি ছুটি থাকায় মোট ৩ দিন ব্যাংক বন্ধ থাকবে।

সরকার প্রজ্ঞাপনে যে নির্দেশনা দিয়েছে তাতে বলা হয়েছে, বৃহস্পতিবার ১ জুলাই থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। সড়ক, রেল ও নৌ পথে গণপরিবহন ও যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে স্বাস্থ‌্যবিধি মেনে নিজস্ব ব‌্যবস্থাপনায় শিল্প কারখানা চালু রাখা থাকবে। এছাড়া ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। সে অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে।

/এনএফ/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়