ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওয়ান ব্যাংকের মুনাফা বেড়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৯, ২৯ জুলাই ২০২১  
ওয়ান ব্যাংকের মুনাফা বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংক লিমিটেডের চলতি হিসাব বছরের ৬ মাসে মুনাফা কমলেও ওয়ান ব্যাংকের বেড়েছে। কোম্পানিগুলোর অর্ধবার্ষিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এক্সিম ব্যাংক : চলতি হিসাব বছরে জানুয়ারি থেকে জুন,২১ পর্যন্ত ৬ মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮৯ টাকা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ১.০০ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির মুনাফা কমেছে ০.১১ টাকা বা ১১ শতাংশ।

আরো পড়ুন:

শুধুমাত্র দ্বিতীয় প্রান্তিক এপ্রিল থেকে জুন,২১ পর্যন্ত ৩ মাসে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮৪ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.৯৬ টাকা।  আলোচ্য সময়েও কোম্পানির মুনাফা কমেছে।

গত ৩০ জুন শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.৫৫ টাকা।

ওয়ান ব্যাংক : চলতি হিসাব বছরে জানুয়ারি থেকে জুন,২১ পর্যন্ত ৬ মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪৬ টাকা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ০.৯৩ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির মুনাফা বেড়েছে।

শুধুমাত্র দ্বিতীয় প্রান্তিক এপ্রিল থেকে জুন, ২১ পর্যন্ত ৩ মাসে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬৭ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.১৮ টাকা।  আলোচ্য সময়েও কোম্পানির মুনাফা বেড়েছে।

গত ৩০ জুন শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.৭৭ টাকা।

/এনএফ /এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়