ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৩২২ কোটি টাকা বিনিয়োগ করবে বিএটিবিসি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫২, ২৯ জুলাই ২০২১  
৩২২ কোটি টাকা বিনিয়োগ করবে বিএটিবিসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) সাভার কারখানা সাইটে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি এখানে ৩২২ কোটি ২০ লাখ টাকা বিনিয়োগ করবে।

বৃহস্পতবিার (২৯ জুলাই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

সূত্র জানায়, এই বিনিয়োগ কোম্পানির আসন্ন রপ্তানি সুযোগ এবং সম্ভব্য ক্যাপাসিটি তৈরি করবে। বিএটিবিসি নিজস্ব অর্থায়ন এবং ব্যাংক অর্থায়নের মাধ্যমে সাভার সাইটে বিনিয়োগ করবে।

এদিকে, বিএটিবিসির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের এপ্রিল থেকে জুন,২১ পর্যন্ত ৩ মাসে শেয়ারপ্রতি আয় হয়েছে ৮.৭৯ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫.৪৯ টাকা।

চলতি হিসাব বছরের জানুয়ারি থেকে জুন,২১ পর্যন্ত ৬ মাসে কোম্পানির ইপিএস হয়েছে ১৫.৯৬ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১১.১২ টাকা।

গত ৩০ জুন শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩২.৯৮ টাকা।

/এনএফ/এসবি 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়