ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রিমিয়ার ব্যাংকের এটিএম সেবা এখন ঢাকা ইপিজেড এবং বিকেএসপিতে

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৮, ২৭ আগস্ট ২০২১  
প্রিমিয়ার ব্যাংকের এটিএম সেবা এখন ঢাকা ইপিজেড এবং বিকেএসপিতে

আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার প্রত্যয়ে সম্প্রতি ঢাকা ইপিজেড ও বিকেএসপি সংলগ্ন ডিকা টেক্সে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের দুটি নতুন এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে ঢাকা ইপিজেড এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এম রিয়াজুল করিম। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহেদ সেকান্দার, ব্র‌্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের প্রধান মো. তারেক উদ্দিনসহ বেপজা এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার (সিওও) ছামি করিম প্রধান অতিথি হিসেবে ডিকা টেক্স এটিএম বুথের উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি

ঢাকা/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়