ডিএসই ও সিএসইতে সূচকের পতন
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩০ জানুয়ারি) সূচকের পতনমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়লেও সিএসইতে কমেছে। তবে, শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৫.৯৯ পয়েন্ট কমে ৬ হাজার ৯৯১.৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ৮.৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৯১.১৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৭.১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৫৮৫.১৫ পয়েন্টে।
রোববার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৮০ কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১১৮টির, কমেছে ২২৯টির এবং অপরিবর্তিত আছে ৩৩টির। ডিএসইতে এদিন ১ হাজার ৩২৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ১১০ কোটি টাকা বেশি।
এদিকে, অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৪৮.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৩১৭.৭৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক ৮১.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৫০৪.০২ পয়েন্টে এবং সিএসআই সূচক ১২.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৭৬.৯৮ পয়েন্টে।
রোববার সিএসইতে ৩০৩ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত আছে ৩৭টির। দিন শেষে সিএসইতে ৪১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৬ কোটি টাকা কম।
ঢাকা/এনটি/ মাসুদ