ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৪, ৮ জুলাই ২০২৪  
ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি- এর চট্টগ্রাম নর্থ জোন, চট্টগ্রাম সাউথ জোন, খাতুনগঞ্জ ও আগ্রাবাদ কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৬ জুলাই) ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মিফতাহ উদ্দীন এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলাম।

চট্টগ্রাম সাউথ জোনপ্রধান মিয়া মো. বরকত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম নর্থ জোনপ্রধান মুহাম্মদ নুরুল হোসাইন কাওসার। ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবদুল নাসের। 

সম্মেলনে কর্পোরেট শাখাসমূহের প্রধান, জোনদ্বয়ের অধীন শাখা ও উপ-শাখাসমূহের প্রধান এবং ইনচার্জ, প্রধান কার্যালয়ের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

ঢাকা/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়