ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বইমেলায় প্রকাশিত হয়েছে মঞ্জু সরকারের ‘শখের বাগানে সাপ’

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ১০ মার্চ ২০২৬   আপডেট: ১৩:৫৯, ১০ মার্চ ২০২৬
বইমেলায় প্রকাশিত হয়েছে মঞ্জু সরকারের ‘শখের বাগানে সাপ’

অমর একুশে বইমেলায় বিশিষ্ট কথাশিল্পী মঞ্জু সরকারের গল্পগ্রন্থ ‘শখের বাগানে সাপ’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে অনুপ্রাণন।

দুঃশাসনে পিষ্ঠ জনজীবন ও সাম্প্রতিক অস্থির সময়ের চেহারা জীবন্ত হয়ে উঠেছে এ গ্রন্থের ছোটো ও বড়ো আটটি গল্পে। ক্ষুদে কৃষকের ‘গৃহপালিত গরুটার গতিপথ’ ও শিক্ষার্থী সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ, ‘কুড়ানি বুড়ি ভাদুর মা’য়ের প্রকৃতি-নির্ভর জীবন-সংগ্রাম, প্রেমিক-প্রেমিকার মিলনতৃষ্ণার মাঝেও ‘দাঁত ভাঙা হাসি’র মতো দুর্ঘটনার শঙ্কা কিংবা ‘কবর’ শাসিত উন্নয়নের পটভূমিতে রচিত গল্পে যে স্বাদ-বৈচিত্র্য, তা যেন সাম্প্রতিক দেশকালের আয়নার মুখোমুখি দাঁড় করিয়ে দেয় পাঠককে।

আরো পড়ুন:

‘জনৈক পেশাদার প্রতিবাদী’র মধ্যেও রাষ্ট্র-ক্ষমতা নিয়ন্ত্রিত রাজনৈতিক সংস্কৃতি এবং স্বৈরাচারী রাষ্ট্রক্ষমতা উৎখাতে গণ-আন্দোলনের প্রকৃত স্বরূপ উন্মোচনে ‘লুষ্ঠিত সিংহাসন’, ‘শখের বাগানে সাপ’ ও একাত্তরের মুক্তিযোদ্ধাকে নিয়ে ‘মৃত্যুঞ্জয়ী নিনাদ’-এর মতো গল্প রচনা করে সত্যসন্ধ দায়বদ্ধ শিল্পীর ভূমিকা পালন করেছেন লেখক।

প্রথম সাড়াজাগানো গল্পগ্রন্থ 'অবিনাশী আয়োজন'-এর ধারাবাহিকতায় শক্তিমান এ কথাশিল্পীর চতুর্দশতম গল্পগ্রন্থটিও সাধারণ মানুষের মুক্তিসংগ্রাম ও ২০২৪-এর গণঅভ্যুত্থানের শৈল্পিক দলিল হয়ে টিকে থাকবে।

বইমেলায় শখের বাগানে সাপ বইটি ১৭৮- ৮০ নং স্টলে পাওয়া যাবে। মূল্য: ২৬২ টাকা। 

উল্লেখ্য, মঞ্জু সরকার সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য পেয়েছেন বেশ কিছু সাহিত্য-পুরস্কার ও সম্মাননা। লেখকের সাহিত্যকর্ম কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি কোর্সের জন্য অন্তর্ভুক্ত হয়েছে। পেশাগত জীবনে জাতীয় গ্রন্থকেন্দ্রে এবং দুটি জাতীয় দৈনিক সংবাদপত্রে কাজ করেছেন। বর্তমানে সার্বক্ষণিক লেখক।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়