ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিভিন্ন খাতে সহযোগিতা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক: অর্থ উপদেষ্টা

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ১৯ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৩:১৭, ১৯ সেপ্টেম্বর ২০২৪
বিভিন্ন খাতে সহযোগিতা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক: অর্থ উপদেষ্টা

বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাজেট সহায়তা, আমাদের স্বাস্থ্য ও জ্বালানি খাতের উন্নয়ন, খাদ্য ও সার আমদানি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, বন্যা পরবর্তী পুনর্বাসন, রোহিঙ্গা সমস্যা সমাধানসহ বিভিন্ন ইস্যু নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ঢাকায় সফররত বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয় অঞ্চলের আঞ্চলিক ভাইস-প্রেসিডেন্ট মার্টিন রাইজারের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধিদল। পরে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে উপদেষ্টা এসব কথা বলেন।

এ সময় বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলি সিক, বাংলাদেশের অপারেশনস ম্যানেজার মিজ গেইল মার্টিন প্রমুখ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, দেশের সংস্কার চলা ব্যাকিং খাতে বিশ্বব্যাংক সহায়তার আশ্বাস দিয়েছে। আমাদের ব্যাকিং খাতে সংস্কার চলছে। এখানে তারা (বিশ্বব্যাংক) সাহায্য করবে।

অর্থ উপদেষ্টা বলেন, স্বাস্থ্য ও জ্বালানি শক্তি খাত, খাদ্য, বন্যা ও রোহিঙ্গা শরণার্থীদের সাপোর্ট নিয়ে কথা হয়েছে। আমরা তাদের কাছে যে প্রস্তাবনা দিয়েছি তাতে তারা মোটামুটি ইতিবাচ সাড়া দিয়েছে। 

তিনি বলেন, কারিগরি সহয়তাসহ অন্যান্য বিষয়ে তাদের কোনো কার্পন্য থাকবে না। দ্বিতীয়ত, আমাদের ব্যাকিং খাতে সংস্কার চলছে এখানে তারা সাহায্য করবে। বিশেষ করে বেসরকারি সেক্টরে উদ্যেক্তা বাড়ানো, তাদের বিনিয়োগে সুযোগ-সুবিধা দেখার বিষয় আলোচনা হয়েছে। আমরা যে সংস্কারগুলো করছি তারা সে বিষয় সন্তুষ্ট।

এদিকে, চলতি অর্থবছরেই বিশ্বব্যাংক বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার সহায়তা দেবে বলে জানিয়েছেন সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার।

/হাসনাত/সাইফ/ 

সর্বশেষ

পাঠকপ্রিয়