ঢাকা     বুধবার   ০৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৯ ১৪৩২ || ১৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এবি ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা

প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪১, ১২ নভেম্বর ২০২৪  
এবি ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা

পুঁজিবাজারে তালিকভুক্ত এবি ব্যাংক পিএলসি সম্প্রতি ব্যাংকের বাণিজ্যিক শাখাসমূহ এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের জন্য ‘বাণিজ্যভিত্তিক মানি লন্ডারিং প্রতিরোধ’ বিষয়ক এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

মঙ্গলবার (১২ নভেম্বর) ব্যাংকটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক মোহাম্মাদ মোক্তার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি ব্যাংক ফাউন্ডেশনের কনসালট্যান্ট কাইজার এ. চৌধুরী এবং এবি ব্যাংকের ডিএমডি ও ক্যামেলকো মো. আমিনুর রহমান।

আলোচিত কর্মশালায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক মোহাম্মাদ মোক্তার হোসেন এবং যুগ্ম পরিচালক মো. মোশাররফ হোসেনসহ এবি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রশিক্ষণ দেন। 

ঢাকা/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়