ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অ্যারামিট সিমেন্টের শেয়ারদর বেড়েছে ৪০ শতাংশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৪, ৫ মার্চ ২০২৫  
অ্যারামিট সিমেন্টের শেয়ারদর বেড়েছে ৪০ শতাংশ

কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই পুঁজিবাজারে সিমেন্ট খাতে তালিকাভুক্ত কোম্পানি অ্যারামিট সিমেন্ট লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪০ শতাংশ।

আরো পড়ুন:

বুধবার (৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে গত ২ মার্চ ডিএসই কোম্পানিকে চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানির শেয়ার দর বাড়ছে।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অ্যারামিট সিমেন্ট লিমিটেডের শেয়ারদর ছিল ১১.৫০ টাকা। আর মঙ্গলবার (৪ মার্চ) লেনদেনে শেষে শেয়ারটির দর বেড়ে দাঁড়ায় ১৬.১০ টাকায়। অর্থাৎ মাত্র কয়েক কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৪.৬০ টাকা বা ৪০ শতাংশ।

এভাবে কোম্পানিটির শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক মনে করে ডিএসই কর্তৃপক্ষ।

ঢাকা/এনটি/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়