এপেক্স ট্যানারির ক্রেডিট রেটিং নির্ণয়
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
পুঁজিবাজারের ট্যানারি খাতে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ট্যানারি লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিস লিমিটেড (সিআরআইএসএল)।
বুধবার (৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিস লিমিটেডের (সিআরআইএসএল) রেটিং অনুযায়ী কোম্পানিটি দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ+’। আর স্বল্প মেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-৩’।
কোম্পানিটির ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিস লিমিটেড।
ঢাকা/এনটি/রাজীব