ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্কয়ার ফার্মার পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩০, ১০ মার্চ ২০২৫  
স্কয়ার ফার্মার পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির একজন পরিচালক তপন চৌধুরী পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।

সোমবার (১০ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির পরিচালক তপন চৌধুরী ১৫ লাখ শেয়ার ক্রয় করেছেন। তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক বা ব্লক মার্কেটে বিদ্যমান বাজার মূল্যে উল্লিখিত পরিমাণ শেয়ার কিনেছেন।

এর আগে গত ৪ মার্চ স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির পরিচালক তপন চৌধুরী ১৫ লাখ শেয়ার ক্রয় করার ঘোষণা দেন। তিনি ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক ও ব্লক মার্কেট থেকে বর্তমান বাজারদরে উল্লিখিত পরিমাণ শেয়ার ক্রয় সম্পন্ন করবেন বলে জানান।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়