ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিডি সার্ভিসেসের পর্ষদ সভার ২৫ মার্চ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ২৩ মার্চ ২০২৫  
বিডি সার্ভিসেসের পর্ষদ সভার ২৫ মার্চ

পুঁজিবাজারে সেবা খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি সার্ভিসেস লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

রবিবার (২৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়