ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আরএকে সিরামিকস ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ২২ জুলাই ২০২৫  
আরএকে সিরামিকস ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত

পুঁজিবাজারে সিরামিক খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরে ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। এ কারণে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে কোম্পানিটি।

মঙ্গলবার (২২ জুলাই) থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

তবে ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই।

এর আগে, ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত হিসাববছরের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করে কোম্পানিটি।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়