পুঁজিবাজারে সূচকের পতন, কমেছে লেনদেন
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২০ আগস্ট) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমেছে। একইসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩১.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৭৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১১.৯২ পয়েন্ট কমে ১ হাজার ১৭৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৮.৫৫ পয়েন্ট কমে ২ হাজার ৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১২৪টি কোম্পানির, কমেছে ২৩৩টির এবং অপরিবর্তিত আছে ৫১টির।
এদিন ডিএসইতে মোট ৯৫৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৩৭ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ২৬০ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৭৫.৮২ পয়েন্ট কমে ১৫ হাজার ৯০ পয়েন্টে, শরিয়াহ সূচক ৭.৬৫ পয়েন্ট কমে ৯৫৭ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১১৩.০৭ পয়েন্ট কমে ১৩ হাজার ৩১৭ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২২৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৯০টি কোম্পানির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত আছে ২৯টির।
সিএসইতে ৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/ইভা