ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মার্কেন্টাইল ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ১৯ নভেম্বর ২০২৫  
মার্কেন্টাইল ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা

পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক পারপেচুয়াল বন্ডের পরবর্তী পঞ্চম কুপন সময়ের জন্য মুনাফা বা কুপন রেট ঘোষণা করা হয়েছে। ওই সময়ের জন্য বন্ডটির ইউনিটধারীদেরকে ১০ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে।

বুধবার (১৯ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

এর আগে মঙ্গলবার অনুষ্ঠিত বন্ডটির ট্রাস্টি কমিটির সভায় এ মুনাফা অনুমোদন করা হয়।

মার্কেন্টাইল ব্যাংক পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে ২০২৬ সালের ১৮ মে পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে পঞ্চম কুপন সময়ের জন্য রেট ঘোষণা করেছে। তবে, মুনাফাপ্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়নি।

কুপণ রেট ঘোষণাকে কেন্দ্র করে বুধবার মার্কেন্টাইল ব্যাংক পারপেচুয়াল বন্ডটির লেনদেনে কোনো দরসীমা থাকছে না।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়