ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিভিও পেট্রোকেমিক্যালের বোনাস লভ্যাংশে বিএসইসির সম্মতি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৬, ৯ ডিসেম্বর ২০২৫  
সিভিও পেট্রোকেমিক্যালের বোনাস লভ্যাংশে বিএসইসির সম্মতি

পুঁজিবাজারে জ্বলানি ও বিদ‌্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসির ঘোষিত ৯ শতাংশ স্টক লভ্যাংশে অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার (৮ ডিসেম্বর) বিএসইসি এক চিঠিতে কোম্পানিকে এই তথ্য জানিয়েছে।

তথ্য মতে, গত ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়। এর মধ্যে ছিল ১১ শতাংশ নগদ লভ্যাংশ, বাকি ৯ শতাংশ বোনাস।

বিধি অনুসারে, কোনো কোম্পানি বোনাস তথা স্টক লভ্যাংশ ঘোষণা করলে এর যৌক্তিকতা তুলে ধরে বিএসইসির কাছে আবেদন করতে হয়। বিএসইসি অনুমোদন করলেই কেবল ওই লভ্যাংশ বিতরণ করা যায়।

বোনাস শেয়ার প্রাপ্তির এখতিয়ার নির্ধারণে আগামী ১৭ ডিসেম্বর রেকর্ড তারিখ ঘোষণা করা হয়েছে। ওইদিন যাদের কাছে কোম্পানিটির শেয়ার থাকবে তারাই কেবল বোনাস পাওয়ার যোগ্য বিবেচিত হবেন।

২০২৫ সালের ৩০ জুন সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৮২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ২.৩৪ টাকা।

আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৭.৬৫ টাকা। আগের হিসাব বছর ক্যাশ ফ্লো ছিল ২.৭৭ টাকা।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির পুনর্মুল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০.২৯ টাকা।

আগামী ১০ ডিসেম্বর বেলা ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিল ৩০ অক্টোবর।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়