ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরানের আক্রমণ ঠেকাতে পর্যাপ্ত অস্ত্র আছে আমিরাতের কাছে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৩, ৩ মার্চ ২০২৬   আপডেট: ১৯:৪৩, ৩ মার্চ ২০২৬
ইরানের আক্রমণ ঠেকাতে পর্যাপ্ত অস্ত্র আছে আমিরাতের কাছে

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, যতদিন ইরানের আক্রমণ অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত তা প্রতিহত করার জন্য সংযুক্ত আরব আমিরাতের কাছে পর্যাপ্ত অস্ত্রশস্ত্র রয়েছে। মঙ্গলবার আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আবদেল নাসির আল হুমাইদি আবুধাবিতে এক ব্রিফিংয়ে বলেন, “আমাদের কাছে কৌশলগতভাবে গোলাবারুদের মজুদ রয়েছে যা দীর্ঘ সময়ের জন্য সকল ধরণের অস্ত্রের মধ্যে বাধাদানের ধারাবাহিকতা এবং স্থায়িত্ব নিশ্চিত করে।”

আরো পড়ুন:

আন্তর্জাতিক সহযোগিতা প্রতিমন্ত্রী রিম আল হাশিমি সতর্ক করে বলেন, সংযুক্ত আরব আমিরাত বা তার উপসাগরীয় আরব প্রতিবেশীদের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের “জবাব দেওয়া হবে।”

তিনি আরো বলেন, “সঙ্কট নিয়ন্ত্রণ এবং উত্তেজনা বন্ধ করার জন্য সংলাপে ফিরে আসার এখনো সুযোগ রয়েছে।”

আল-হাশিমি বলেন, সংযুক্ত আরব আমিরাত “যেকোনো আক্রমণ বা আগ্রাসন মোকাবেলায় সকল ব্যবস্থা এবং পদ্ধতি গ্রহণের অধিকার সংরক্ষণ করে।”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়