ঢাকা     রোববার   ০১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কৃত্রিম বুদ্ধিমত্তা ইনস্টিটিউট গঠন করবে এসিআই

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ১ ফেব্রুয়ারি ২০২৬  
কৃত্রিম বুদ্ধিমত্তা ইনস্টিটিউট গঠন করবে এসিআই

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি এসিআই পিএলসির পরিচালনা পর্ষদ কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক একটি ইনস্টিটিউট গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি এসিআই লজিস্টিকস লিমিটেড নামে একটি সহযোগী প্রতিষ্ঠানে বড় অঙ্কের বিনিয়োগের সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

কোম্পানি সূত্রে জানা গেছে, গত ২৯ জানুয়ারি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ‘এসিআই ইনস্টিটিউশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ নামে একটি প্রতিষ্ঠান গঠন করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এ জন্য প্রাথমিকভাবে ৫ কোটি টাকা বিনিয়োগ করা হবে, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।

একই সভায় এসিআই লজিস্টিকস লিমিটেডে ৬৪০ কোটি টাকা বিনিয়োগের অনুমোদন দেয় পর্ষদ। এই বিনিয়োগের আওতায় এসিআই লজিস্টিকস লিমিটেড কর্তৃক ইস্যু করা প্রতি শেয়ার ১ হাজার টাকা মূল্যমানের ৬৪ লাখ রূপান্তরযোগ্য প্রেফারেন্স শেয়ার সাবস্ক্রাইব করবে এসিআই।

কোম্পানিটি জানিয়েছে, আগামী ৩১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে বিনিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। উভয় সিদ্ধান্তই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বাস্তবায়িত হবে।

বাজার সংশ্লিষ্টদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নতুন ইনস্টিটিউট গঠন এবং লজিস্টিকস ব্যবসায় বড় বিনিয়োগ এসিআইয়ের ভবিষ্যৎ সম্প্রসারণ কৌশলের প্রতিফলন।
 

ঢাকা/এনটি/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়