ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেঘনা মিল্কের ব্যবসা টিকিয়ে রাখা নিয়ে নিরীক্ষকের শঙ্কা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ৫ ফেব্রুয়ারি ২০২৬  
মেঘনা মিল্কের ব্যবসা টিকিয়ে রাখা নিয়ে নিরীক্ষকের শঙ্কা

পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত মেঘনা কনডেন্সড মিল্ক লিমিটেডের ব্যবসায়িক কার্যক্রম কয়েক বছর ধরে টানা লোকসানে রয়েছে। ফলে কোম্পানিটি সম্পদ ঋণাত্মক হয়ে গেছে। ভবিষ্যতে কোম্পানিটির ব্যবসা পরিচালনা করা বা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা তৈরি করেছে বলে জানিয়েছেন নিরীক্ষক।

কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছরে নিট ১৬ কোটি ৭ লাখ টাকা বা শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১০.০৫) টাকা। এতে কোম্পানিটির সংরক্ষিত মুনাফা (রিটেইন আর্নিংস) ঋণাত্মক হয়ে দাঁড়িয়েছে ১৪৯ কোটি ২২ লাখ টাকায়। এছাড়া কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছর শেষে ঋণাত্মক শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে (১৬.১৫) টাকায় এবং ওই অর্থবছরে ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশফ্লো দাঁড়িয়েছে (০.৪৯) টাকায়।

এই অবস্থায় মেঘনা কনডেন্সড মিল্কের ভবিষ্যতে ব্যবসা পরিচালনা বা টিকিয়ে রাখার সক্ষমতা নিয়ে খুবই শঙ্কা তৈরি করেছে বলে জানিয়েছেন নিরীক্ষক।

২০০১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া মেঘনা কনডেন্সড মিল্কের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৬ কোটি টাকা। এরমধ্যে ৬২.৫৭ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের হাতে। বুধবার (০৪ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ২৭.০০ টাকায়।

ঢাকা/এনটি/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়