ঢাকা     সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১০ ১৪৩২ || ৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্কয়ার ফার্মার ২০ লাখ শেয়ার কিনলেন স্যামুয়েল এস চৌধুরী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৬  
স্কয়ার ফার্মার ২০ লাখ শেয়ার কিনলেন স্যামুয়েল এস চৌধুরী

ফাইল ফটো

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

তথ্য মতে, ২১ জানুয়ারি স্কয়ার ফার্মাসিউটিক্যালস চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী কোম্পানিটির ২০ লাখ শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছেন। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে তিনি নির্ধারিত সময়ের (৩০ কার্যদিবস) মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেট থেকে বিদ্যমান বাজার দরে শেয়ার ক্রয়ের প্রক্রিয়াটি সফলভাবে শেষ করেছেন।

প্রসঙ্গত, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৯৫ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৮৮৬ কোটি ৪৫ লাখ ১০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮৮ কোটি ৬৪ লাখ ৫১ হাজার ১০টি।

সর্বশেষ ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪৩.৯৭ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৪.১৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ১৪.৭০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৭.১৭ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা/এনটি/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়