বিএটিবিসির পরিচালনা পর্ষদ সভা ২ মার্চ
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২ মার্চ দুপুর ২টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পরিচালনা পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করবে কোম্পানিটি।
সভায় বিদায়ী হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৭৭ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৫৪০ কোটি টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৫৪ কোটি।
সর্বশেষ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৭২.৯১ শতাংশ, সরকারের হাতে ০.৬৪ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৪.৪৩ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ৩.২৩ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৮.৭৯ শতাংশ শেয়ার রয়েছে।
ঢাকা/এনটি/বকুল