প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ সভা ২ মার্চ
ফাইল ফটো
পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২ মার্চ বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আলোচিত সভায় কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর থেকে ডিসেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অর্ধবার্ষিক প্রান্তিকের (জুলাই থেকে ডিসেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পরিচালনা পর্ষদ এ আর্থিক প্রতিবেদন অনুমোদন করলে তা শেয়ারেহোল্ডারদের জন্য প্রকাশ করবে কোম্পানি কর্তৃপক্ষ।
প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৩ সালে। কোম্পানিটির শেয়ার বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে। কোম্পানির মোট পরিশোধিত মূলধন ১৭৯ কোটি ১১ লাখ ৭০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৭ কোটি ৯১ লাখ ১৬ হাজার ৮৮৬টি।
২০২৬ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত কোম্পানির উদ্যোক্তাদের হাতে ৬০.৯৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৪.০৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ৪.৩৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২০.৬৫ শতাংশ শেয়ার আছে।
ঢাকা/এনটি/মাসুদ