ঢাকা     শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৪ ১৪৩২ || ৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সবজি বাড়তি, কমেছে মাছ-মাংসের দাম

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ২৭ ফেব্রুয়ারি ২০২৬  
সবজি বাড়তি, কমেছে মাছ-মাংসের দাম

ছবি: রাইজিংবিডি

বাজারে সবজির দাম বেড়েছে। তবে কিছুদিন চড়া থাকার পর কমতে শুরু করেছে মাছ ও মাংসের দাম।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজার, নিউমার্কেট ও রায়েরবাজারসহ গুরুত্বপূর্ণ বাজারগুলোতে ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথ বলে জানা যায়, এ সপ্তাহে বাজারে মানভেদে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৮০ থাকে ১০০ টাকা, সিম ৫০ থেকে ৬০ টাকা, মুলা ৪০ টাকা, দেশি শশা ৮০ থেকে ১০০টাকা, করলা ১৫০ থেকে ১৬০টাকা, গাজর (দেশি) ৬০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, বরবটি ১২০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, কাঁচা পেঁপে ৩০ টাকা, পটল ৮০ টাকা, টমেটো ৫০টাকা, শালগম ৫০ টাকা, কাঁচমরিচ ১৬০ থেকে ১৮০ টাকা, ফুলকপি ও বাঁধাকপির পিস ৪০ থেকে ৫০ টাকা এবং প্রতিটি পিস জালি কুমড়া ও লাউ ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আরো পড়ুন:

কমেছে মাছ মাংসের দাম
গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সরবরাহ ভালো থাকায় কমেছে মাছ মাংসের দাম। বাজারে এখন মাঝারি আকারের চাষের রুই মাছ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৮০ টাকায়। চাষের পাঙাস আকার অনুযায়ী কেজি ১৮০ থেকে ২০০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২২০ টাকা, মাঝারি আকারের কৈ মাছ ২০০ থেকে ২৫০, দেশি শিং ৫০০ থেকে ৬০০ টাকা, মাঝারি সাইজের পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, চিংড়ি ৬০০ থেকে ৭০০ টাকা, দেশি পাঁচমিশালি ছোট মাছ ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কমেছে মুরগির দাম। এ সপ্তাহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৮০ থেকে ১৯০টাকা। সোনালি জাতের মুরগির বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়। যা গত সপ্তাহে ছিল ৩২০ থেকে ৩৫০ টাকা।

গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ১১০০ টাকায়। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়।

এখন সাধারণ বাজার (খোলা দুধ) প্রতি লিটার বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। বিভিন্ন কোম্পানির প্যাকেটজাত দুধ প্রতি লিটার বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়।

ক্রেতা-বিক্রেতারা যা বললেন
রাজধানীর কারওয়ান বাজারে কেনাকাটা করতে আসা শিক্ষার্থী সাফাত করিম রাইজিংবিডি ডটকমকে বলেন, “সবকিছু দাম বাড়তি। সবজির দাম চড়া দেখলাম।”

একই বাজারের মুরগি ব্যবসায়ী রমজান আলী রাইজিংবিডি ডটকমকে বলেন, “সরবরাহ ভালো থাকায় গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে মুরগির দাম কমেছে।”

ঢাকা/রায়হান/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়