ঢাকা     শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৬ ১৪৩২ || ১১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে বিআইএফসি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৬  
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে বিআইএফসি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২২ থেকে ২৬ ফেব্রুয়ারি, ২০২৬) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

‎শনিবার (২৮ ফেব্রুয়ারি) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

বিদায়ী সপ্তাহে কোম্পানির শেয়ার দর বেড়েছে ৫২.৭৮ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানির শেয়ারের সমাপনী মূল্য ছিল ৩.৬০ টাকা।আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৫.৫০ টাকা। এর ফলে কোম্পানির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-প্রাইম ফাইন্যান্সের ৪৮.১৫ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৩৬.১১ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৩৪.১৫ শতাংশ, আইসিবি ইসলামী ব্যাংকের ৩২ শতাংশ, অ্যাপোলো ইস্পাতের ৩১.৮২ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৩০.৭৭ শতাংশ, পিপলস লিজিংয়ের ৩০.৭৭ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ২৯.৩৬ শতাংশ ও বে-লিজিংয়ের ২৮.৮৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।

ঢাকা/এনটি/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়