ঢাকা     সোমবার   ২৭ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৪ ১৪৩৩ || ১০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইজি ট্রেডে কমিউনিটি ব্যাংকের চুক্তি

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫২, ১২ মার্চ ২০২৬   আপডেট: ১৭:৫৪, ১২ মার্চ ২০২৬
ইজি ট্রেডে কমিউনিটি ব্যাংকের চুক্তি

ট্রেড ফাইন্যান্স কার্যক্রমকে আরো আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং সফটওয়্যার শপ লিমিটেড–এর মধ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে ব্যাংকে ‘ইজি ট্রেড’ নামে একটি সমন্বিত ও নিরাপদ ট্রেড মডিউল বাস্তবায়ন করা হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ ঢাকাতে কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

আরো পড়ুন:

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত। সফটওয়্যার শপ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন গ্রুপ অ্যাডভাইজর আহমেদ কামাল খান চৌধুরী। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় ‘ইজি ট্রেড’ প্ল্যাটফর্মটি কমিউনিটি ব্যাংকের ট্রেড ফাইন্যান্স কার্যক্রমকে আরো গতিশীল, সমন্বিত ও নিরাপদ করতে সহায়তা করবে।

এতে ব্যাংকের ট্রেড অপারেশন আরও কার্যকর, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি গ্রাহকেরা দ্রুত সেবা, নির্ভুল ডকুমেন্টেশন এবং উন্নত মানের ট্রেড প্রসেসিং সুবিধা পাবেন।

আয়োজকেরা জানান, ট্রেড সেবায় আধুনিক প্রযুক্তি যুক্ত করে গ্রাহককেন্দ্রিক ও টেকসই ব্যাংকিং সেবা নিশ্চিত করার অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবেই এই চুক্তি করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ।-বিজ্ঞপ্তি

ঢাকা/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়