ঢাকা     সোমবার   ২৭ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৪ ১৪৩৩ || ৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এমএসএমই খাতে কমিউনিটি ব্যাংক-এলডিএল চুক্তি

ডেস্ক রিপোর্ট || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৬, ২৭ এপ্রিল ২০২৬  
এমএসএমই খাতে কমিউনিটি ব্যাংক-এলডিএল চুক্তি

দেশের মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এমএসএমই) খাতে আর্থিক সহায়তা সম্প্রসারণে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. এবং লিমেরিক ডিস্ট্রিবিউশন লিমিটেড (এলডিএল)। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

এই অংশীদারিত্বের মাধ্যমে এমএসএমই খাতে আর্থিক সেবার পরিধি বাড়ানো এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়। সংশ্লিষ্টদের মতে, এটি দেশের আর্থিক অন্তর্ভুক্তি জোরদার এবং নতুন উদ্যোক্তাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো পড়ুন:

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এর প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং লিমেরিক ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আর. এম. নাজমুস সাকিব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করে চুক্তিপত্র বিনিময় করেন।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের হেড অব কর্পোরেট ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম এবং লিমেরিক ডিস্ট্রিবিউশন লিমিটেডের সিনিয়র এজিএম মোস্তফা আল মামুনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

ঢাকা/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়