ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আরএকে সিরামিকসের ৫ লাখ শেয়ার কিনবে মোহাম্মদ ট্রেডিং

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫১, ৫ এপ্রিল ২০২৬  
আরএকে সিরামিকসের ৫ লাখ শেয়ার কিনবে মোহাম্মদ ট্রেডিং

পুঁজিবাজারে সিরামিক খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকস লিমিটেডের ৫ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছে মোহাম্মদ ট্রেডিং।

রবিবার (৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

তথ্য মতে, আরএকে সিরামিকস লিমিটেডের উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও ব্যবস্থাপনা পরিচালক এসএকে একরামুজ্জামান। তিনি জানিয়েছেন, মোহাম্মদ ট্রেডিং তার স্বত্বাধিকারী প্রতিষ্ঠান। মোহাম্মদ ট্রেডিং আরএকে সিরামিকসের ৫ লাখ শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছে। বর্তমান বাজারদরে এই শেয়ারগুলো কেনা হবে। আর এ লেনদেন সম্পন্ন করা হবে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে।

আরএকে সিরামিকস লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১০ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪২৭ কোটি ৯৬ লাখ ৯০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৪২ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৭০১টি। সর্বশেষ ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৭২.০৮ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৭.৩৩ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.১৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১০.৪৩ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা/এনটি/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়