পুঁজিবাজারে মূলধন কমেছে ৩ হাজার ৩১ কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে (১২ থেকে ১৬ এপ্রিল, ২০২৬) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ সময়ে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমেছে। একইসঙ্গে বিদায়ী সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ৩ হাজার ৩১ কোটি টাকা।
শনিবার (১৮ এপ্রিল) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০.০২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৫৬.৮৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ০.৬০ শতাংশ কমে ১ হাজার ৯৯০.২৩ পয়েন্টে, ডিএসই শরিয়াহ সূচক ০.৩১ শতাংশ বেড়ে ১ হাজার ৬৬.৪৪ পয়েন্টে এবং ডিএসএমইএক্স সূচক (এসএমই ইনডেক্স) ২.৬৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৪.৪৬ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৫ হাজার ৬৩১ কোটি ৫৮ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৮৮হাজার ৬৬২ কোটি ৭৪ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৩ হাজার ৩১ কোটি ১৫ লাখ টাকা।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৩ হাজার ২৭৩ কোটি ১৬ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৩৪৮ কোটি ২৬ লাখ টাকার। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৭৫ কোটি ৯ লাখ টাকা।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২১৩টির, দর কমেছে ১৪২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৫টির। তবে লেনদেন হয়নি ২২টির।
এদিকে, অপর পুঁজিবাজার সিএসইতে বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ০.০৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৭৬১.৭৩ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৩০ সূচক ০.০৬ শতাংশ বেড়ে ১২ হাজার ৯৭৬.২১ পয়েন্টে, সিএসসিএক্স সূচক ০.০১ শতাংশ বেড়ে ৯ হাজার ৪০.৪৮ পয়েন্টে, সিএসআই সূচক ০.০৫ শতাংশ কমে ৮৯৭.৭৪ পয়েন্টে এবং এসইএসএমইএক্স (এসএমই ইনডেক্স) ০.৪৪ শতাংশ বেড়ে ২ হাজার ১৯০.৭০ পয়েন্টে দাঁড়িয়েছে।
বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ১৪৯ কোটি ৭২ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৪৩ কোটি ৪৩ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৯৩ কোটি ৭১ লাখ টাকা।
বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ২৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৭টির, দর কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির শেয়ার ও ইউনিট দর।
ঢাকা/এনটি/ইভা
উপজেলা স্বাস্থ্য সেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী