কক্সবাজারে ভ্রমণ: আস্থার নাম ইনানী রয়েল রিসোর্ট
নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম
দেশের পর্যটন রাজধানী কক্সবাজার-এ শত শত আবাসিক হোটেল ও রিসোর্টের ভিড়ে আস্থা ও মানসম্পন্ন সেবার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছে ইনানী রয়েল রিসোর্ট। ইনানী সমুদ্র সৈকতের পাশে অবস্থিত এই তিন তারকা মানের রিসোর্টটি প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক সুবিধার সমন্বয়ে পর্যটকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।
রিসোর্টটি থেকে সহজেই উপভোগ করা যায় ইনানী বিচ-এর মনোরম দৃশ্য। সাগরের বিশালতা আর নিরিবিলি পরিবেশে অবকাশ যাপনের জন্য এটি এখন ভ্রমণপিপাসুদের অন্যতম পছন্দ।
ইনানী রয়েল রিসোর্ট
প্রতিষ্ঠানটির পরিচালক খাইরুল আলম সোহেল বলেন, “ইনানী রয়েল রিসোর্ট শুধু কক্সবাজারেই নয়, দেশের অন্যতম নান্দনিক ও অভিজাত থ্রি-স্টার মানের রিসোর্ট। আমরা অতিথিদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও জানান, “বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ঘিরে কক্সবাজার সবসময়ই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। তবে নিরাপদ ও ঝামেলামুক্ত আবাসন বেছে নেওয়া জরুরি। সেই নিশ্চয়তা দিচ্ছে ইনানী রয়েল রিসোর্ট।”
এদিকে প্রতিষ্ঠানটির মার্কেটিং অ্যান্ড সেলস ম্যানেজার ফওজিয়া নিশি বলেন, “দীর্ঘ ছুটিতে অনেক সময় পর্যটকরা ভালো মানের রুম পান না। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্নভাবে তিন তারকা মানের সেবা দিয়ে আসছি। নিরাপত্তা ও স্মার্ট সেবায় আমরা অঙ্গীকারবদ্ধ।”
রিসোর্টটিতে রয়েছে ওয়েলকাম ড্রিংকস, সমৃদ্ধ বুফে ব্রেকফাস্ট, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, গিজার সুবিধা, আনলিমিটেড ওয়াই-ফাই, ইন-রুম মিনারেল ওয়াটার, কফি ও চা, সুইমিং পুল, জাকুজি, নিজস্ব রেস্টুরেন্টে বিভিন্ন খাবার এবং ২৪ ঘণ্টা রুম সার্ভিসসহ আধুনিক সব সুবিধা।
কক্সবাজার ভ্রমণে নিরাপদ, আরামদায়ক ও মনোরম আবাসনের জন্য ইনানী রয়েল রিসোর্ট হতে পারে একটি নির্ভরযোগ্য ঠিকানা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বুকিংয়ের জন্য যোগাযোগ: ০১৩৩২৫২৫৬৬৫, ০১৮০৫৫৩৬৩৭৭
ঢাকা/লিপি
ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা: ৭ জনের মৃত্যুদণ্ড