ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রশাসক নিয়োগে বাংলাদেশ ব্যাংকের চিঠি পায়নি দুই আর্থিক প্রতিষ্ঠান

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৪, ১৭ জুন ২০২৬  
প্রশাসক নিয়োগে বাংলাদেশ ব্যাংকের চিঠি পায়নি দুই আর্থিক প্রতিষ্ঠান

প্রশাসক নিয়োগ সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের চিঠি, ই-মেইল বা আনুষ্ঠানিক কেনো নোটিশ পায়নি শেয়ারবাজারে তালিকাভক্ত দুই আর্থিক প্রতিষ্ঠান। ঢাকা স্টক এক্সচেঞ্জে এমন তথ্য জানিয়েছে আর্থিক প্রতিষ্ঠান দুটি। প্রতিষ্ঠান দুটি হলো- জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

বুধবার (১৭ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সম্প্রতি পাঁচটি আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়ে আলোচনা তৈরি হয়েছে। সে বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে  জিএসপি ফাইন্যান্স ও  ইন্টারন্যাশনাল লিজিংকে নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাবে প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, এ ধরনের কোনো পদক্ষেপের বিষয়ে মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশ ব্যাংক থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা, চিঠি, ই-মেইল বা আদেশ তাদের কাছে পৌঁছায়নি।

স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে পাঠানো চিঠির জবাবে জিএসপি ফাইন্যান্স জানিয়েছে, প্রশাসক নিয়োগের সম্ভাব্য সিদ্ধান্তের বিষয়টি তারা গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে জানতে পেরেছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে তাদের কাছে কোনো আনুষ্ঠানিক চিঠি, নোটিশ বা ই-মেইল আসেনি।

প্রতিষ্ঠানটি জানায়, উচ্চ খেলাপি ঋণ, তারল্য সংকট এবং আমানতকারীদের পাওনা পরিশোধ সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ ব্যাংক আগে ২০টি আর্থিক প্রতিষ্ঠানের কাছে ব্যাখ্যা চেয়েছিল। সেই চিঠির জবাব নির্ধারিত সময়ের মধ্যেই বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হয়েছে।

ইন্টারন্যাশনাল লিজিং জানিয়েছে, প্রশাসক নিয়োগ সংক্রান্ত বিষয়ে তারা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে মঙ্গলবার পর্যন্ত কোনো লিখিত নির্দেশনা বা আদেশ পায়নি।

উল্লেখ্য, নানা অনিয়মের পর সংকটে থাকা পাঁচটি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ভেঙে প্রশাসক বসানোর জন্য সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ঢাকা/নাজমুল//

সর্বশেষ

পাঠকপ্রিয়