ঢাকা     বৃহস্পতিবার   ১৮ জুন ২০২৬ ||  আষাঢ় ৪ ১৪৩৩ || ২ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

তালিকাভুক্তির প্রতিবন্ধকতা দূর করার আহ্বান বিএপিএলসির

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩০, ১৮ জুন ২০২৬  
তালিকাভুক্তির প্রতিবন্ধকতা দূর করার আহ্বান বিএপিএলসির

দেশের পুঁজিবাজারে নতুন কোম্পানির তালিকাভুক্তির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা ও সমস্যাগুলো সমাধানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) অনুরোধ জানায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) এর প্রতিনিধিরা।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর আগারগাঁও নতুন কমিশনের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) এর প্রতিনিধিদলের সদস্যরা এই আহ্বান জানায়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জনায়।

বিএপিএলসি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে বিএসইসির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তানভীর হাবিব রহমান, কমিশনার নাহিদ মাহতাব, মো. নাফিজ আল তারিক, বিএসইসির নির্বাহী পরিচালক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) এর পক্ষ থেকে সংগঠনটির সভাপতি ও ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ ও সেক্রেটারি জেনারেল মো. আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএপিএলসি প্রতিনিধিদলের পক্ষ থেকে পুঁজিবাজারের মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিতকরণ এবং দেশের পুঁজিবাজারে ভালো কোম্পানি তালিকাভুক্তির ওপর গুরুত্বারোপ করা হয়।

ভালো অনেক কোম্পানির পুঁজিবাজারে তালিকাভুক্তিতে আগ্রহ রয়েছে এবং তালিকাভুক্ত কোম্পানিসমূহের সংগঠন হিসেবে বিএপিএলসি এক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে চায়।

একইসাথে দেশের পুঁজিবাজারে নতুন কোম্পানির তালিকাভুক্তির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা ও সমস্যাসমূহ সমাধানের অনুরোধ জানায় বিএপিএলসি। বিএসইসির পক্ষ থেকে পুজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের কল্যাণের স্বার্থে যথা সম্ভব সহায়তার আশ্বাস দেওয়া হয়।

এছাড়াও পুঁজিবাজারের উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা হয়েছে।

ঢাকা/নাজমুল/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়