ঢাকা     শুক্রবার   ১৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩৩ || ২৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বেক্সিমকোর ১৪০ কোটি টাকার শেয়ার লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৯, ১ ফেব্রুয়ারি ২০২১  
বেক্সিমকোর ১৪০ কোটি টাকার শেয়ার লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১ ফেব্রুয়ারি) বেক্সিমকো লিমিটেডের ১৪০ কোটি ১৮ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ডিএসই’র লেনদেন তালিকায় শীর্ষে উঠে এসেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসইতে লেনদেনের শীর্ষ ২০ কোম্পানির তালিকায় দ্বিতীয় স্থানে আছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ৫৪ কোটি ৪১ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আরো পড়ুন:

লংকাবাংলা ফাইন্যান্স দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে আছে। কোম্পানিটির ৪০ কোটি ৫৩ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনে শীর্ষ তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে—রবি আজিয়াটা, বেক্সিমকো ফার্মা, বিকন ফার্মা, এনার্জিপ্যাক পাওয়ার, সামিট পাওয়ার, স্কয়ার ফার্মা, এসএস স্টিল লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট, রিপালিক ইন্স্যুরেন্স, লাফার্জহোলসিম, আইএফআইসি ব্যাংক, বিডি ফাইন্যান্স, সিটি ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, বিএসসিসিএল, অগ্রনী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ঢাকা/এনএফ/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়