ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আয় কমেছে আমান কটনের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ২৬ এপ্রিল ২০২১   আপডেট: ১৫:০২, ২৬ এপ্রিল ২০২১
আয় কমেছে আমান কটনের

আয় কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আমান কটন ফাইবার্সের। চলতি হিসাব বছরের জুলাই থেকে ডিসেম্বর, ২০২০ সালের প্রথম ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ৩৩ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬৫ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০.৯৭ টাকা। আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানির আয় ০.৩২ টাকা বা ৩৩ শতাংশ কমেছে।

এদিকে, কোম্পানিটির হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অক্টোবর থেকে ডিসেম্বর, ২০২০ পর্যন্ত ৩ মাসে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৫ টাকা। আগের বছরের একই সময়ে আয় হয়েছিল ০.৪৭ টাকা। তিন মাসে আয় কমেছে ০.১২ টাকা বা ২৬ শতাংশ।

২০২০ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০.৩৩ টাকা।

ঢাকা/এনএফ/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়