কারণ ছাড়াই দর বাড়ছে জনতা ইন্স্যুরেন্সের
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে বাড়ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত জনতা ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর। কোম্পানি থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমনটিই জানিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
তথ্য মতে, বেশ কিছুদিন ধরে অস্বাভাবিকভাবে বাড়ছে জনতা ইন্স্যুরেন্সের শেয়ার দর। এর কারণ জানতে ডিএসই থেকে কোম্পানিটিকে নোটিশ দেয়। নোটিশের জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, দর বাড়ার কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য প্রতিষ্ঠানের কাছে নেই। অর্থাৎ কারণ ছাড়াই দর বাড়ছে কোম্পানির শেয়ারের।
শেয়ার দর পর্যালোচনায় দেখা গেছে, গত ১৬ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর ছিল ৩৯ টাকা। গতকাল ব্যাংকটির শেয়ারের দর বেড়ে ৫৮.২০ টাকায় লেনদেন হয়েছে। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার দর বেড়েছে ১৯.২০ টাকা বা ৪৯ শতাংশ। আর এ কারণেই ডিএসই থেকে কোম্পানিটিকে নোটিশ পাঠানো হয়েছে।
ঢাকা/এনএফ /ইভা