ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিএসইর লেনদেনে বেক্সিমকোর অবদান ৪.৭২ শতাংশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ২৮ আগস্ট ২০২১  
ডিএসইর লেনদেনে বেক্সিমকোর অবদান ৪.৭২ শতাংশ

দেশের প্রধান পুঁজিবাজারে লেনদেনে গেলো সপ্তাহে সেরা স্থানে রয়েছে বেক্সিমকো। আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনে বেক্সিমকোর অবদান ছিল ৪.৭২ শতাংশ।

সাপ্তাহিক লেনদেন পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

তথ্যমতে, গেলো সপ্তাহে বেক্সিমকোর ৬১৫ কোটি ৩২ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১০৪.১০ টাকায় বেচাকেনা হয়েছে।

লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেড গেলো সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে ২.৩৯ শতাংশ অবদান রেখেছে। কোম্পানিটি লেনদেনের পরিমাণ ছিল ৩১১ কোটি ৫৭ লাখ ৯৯ হাজার টাকা। কোম্পানির শেয়ার সর্বশেষ ৪১.৪০ টাকায় বেচাকেনা হয়েছে।

গেলো সপ্তাহে লেনদেনে তৃতীয় অবস্থানে ছিল পাওয়ার গ্রীড কোম্পানি বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির ২৯১ কোটি ৪১ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটি ডিএসইর মোট লেনদেনে ২.২৩ শতাংশ ভূমিকা রেখেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৫৭.৫০ টাকায় বেচাকেনা হয়েছে।

গেলো সপ্তাহে ডিএসইর লেনদেনে শীর্ষ দশ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে— লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, আইএফআইসি ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, ম্যাকসন্স স্পিনিং, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেড।

ঢাকা/এনএফ/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়