ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেয়ারবাজার জুয়া নয়: শাকিল রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৫, ৩০ অক্টোবর ২০২১   আপডেট: ১১:১৬, ৩০ অক্টোবর ২০২১
শেয়ারবাজার জুয়া নয়: শাকিল রিজভী

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মো. শাকিল রিজভী

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক ও শাকিল রিজভী স্টকের ব্যবস্থাপনা পরিচালক মো. শাকিল রিজভী বলেছেন, শেয়ারবাজারকে জুয়ার কোট মনে করে অনেকে। কিন্তু শেয়ারবাজার কখনো জুয়া নয়।

শনিবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজের পেজে তিনি এ মন্তব্য করেন।

আরো পড়ুন:

ফেসবুকে তিনি লিখেছেন, শেয়ার মানে কোম্পানির অংশ, যার লভ্যাংশ আছে, বাৎসরিক সাধারণ সভা (এজিএম) আছে। প্রত্যেকেটা লিস্টেড কোম্পানিতে শত শত লোক কাজ করছে, যাতে করে বেকার সমস্যার সমাধান হচ্ছে। একইসঙ্গে সরকার রাজস্ব পাচ্ছে। পাশাপাশি জিডিপিতে অবদান রাখছে শেয়ারবাজার। ফলে জুয়া খেলাত যা কোনটাই নাই। তাই শেয়ারবাজার কখনো জুয়া খেলা নয়।

ডিএসই’র এই পরিচালক আরও লিখেছেন, তবে অনেক স্পেকুলেশন হয় শেয়ারবাজারে। শেয়ারবাজারে ইনভেস্টর ও স্পেকুলেশন থাকবে। কোনো ইনভেস্টমেন্ট স্পেকুলেশন ছাড়া হয় না। আবার স্পেকুলেশন ছাড়া কোনো স্টক মার্কেট চলে না। তবে জুয়া আর শেয়ারবাজারের মধ্যে স্পেকুলেশনের পার্থক্য বোঝা কঠিন, আবার সোজা।
 

ঢাকা/এনটি/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়