ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কৃষিবিদ ফিডের কিউআইও’র শেয়ার বিওতে প্রেরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ৩১ অক্টোবর ২০২১  
কৃষিবিদ ফিডের কিউআইও’র শেয়ার বিওতে প্রেরণ

শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া কৃষিবিদ ফিডের কোয়ালিফাইড ইনভেস্টর অফারে (কিউআইও) আবেদনকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে বরাদ্দ করা শেয়ার প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিনিয়োগকারীদের বিও হিসাবে এই শেয়ার প্রেরণ করা হয়।

আরো পড়ুন:

রোববার (৩১ অক্টোবর) সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

কৃষিবিদ ফিডের ২২ কোটি টাকার চাহিদার বিপরীতে ৫৫৯ কোটি টাকার আবেদন জমা পড়েছে। এক্ষেত্রে চাহিদার ২৫.৪২ গুণ আবেদন জমা পড়েছে। এতে ৫১৩ জন যোগ্য বিনিয়োগকারী আবেদন করেছেন। গত ১০ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত কোম্পানিটির কিউআইওতে আবেদন গ্রহণ করা হয়।

কোম্পানিটি কিউআইও’র মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যে ২ কোটি ২০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ২২ কোটি টাকা সংগ্রহ করবে। সংগ্রহীত অর্থ দিয়ে ব্যাংক ঋণ পরিশোধ, কারখানা ভবন নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ডিজেল জেনারেটর ক্রয়, ডেলিভারি ভ্যান ক্রয় এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০২০ সালের ৩০ ডিসেম্বর সমাপ্ত হিসবি বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৬৭ টাকা এবং পুনঃমূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.৪৭ টাকায়।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব নিয়োজিত রয়েছে এমটিবি ক্যাপিটাল।

উল্লেখ‌্য, গত ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৯০তম সভায় কোম্পানিটিকে অর্থ সংগ্রহের অনুমোদন দেওয়া হয়।

ঢাকা/এনটি/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়