ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পেনিনসুলা চিটাগাংয়ের দীর্ঘমেয়াদী রেটিং ‘এএ৩’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ২৯ নভেম্বর ২০২১  
পেনিনসুলা চিটাগাংয়ের দীর্ঘমেয়াদী রেটিং ‘এএ৩’

শেয়ারবাজারে তালিকাভুক্ত পেনিনসুলা চিটাগাং লিমিটেড ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে। প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ৩’। 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

জানা গেছে, ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেডের (সিআরএবি) পেনিনসুলার রেটিং করেছে। সিআরএবি এর রেটিং অনুযায়ী কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ৩’। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২১ সালের ৭ নভেম্বর সমাপ্ত সময়ের অনিরীক্ষিত হিসাব অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।

শেয়ারবাজারে পেনিনসুলা চিটাগাং ২০১৪ সালে তালিকাভুক্ত হয়েছে।

ঢাকা/এনএফ/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়