সূূচক, লেনদেন দুটোই বেড়েছে
দেশের পুঁজিবাজারে বছরের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সব ধরনের সূচকের উত্থান হয়েছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৩১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৩২ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেনের পরিমান দাঁড়িয়েছে ৯২১ কোটি ৮১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৩৫ কোটি ৩৭ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৭ টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৭৮ টির, কমেছে ১৪৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০ টির শেয়ার দর।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৬৬ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৭১ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ২৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮১৩ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হওয়া ৩০৬ টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১২৯ টির, কমেছে ১৩৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১ টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৫৮ কোটি ৬১ লাখ টাকা।
ঢাকা/এনএফ/এমএম