ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈদে পাঁচ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার

জ‌্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ১৩ এপ্রিল ২০২৩   আপডেট: ১৪:৩০, ১৩ এপ্রিল ২০২৩
ঈদে পাঁচ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত (চাঁদ দেখা সাপেক্ষে) মোট পাঁচ দিন দেশের পুঁজিবাজার বন্ধ থাকবে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি থাকছে দুই দিন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

তথ্য মতে, ঈদের ছুটির পর আগামী ২৪ এপ্রিল থেকে পুঁজিবাজারে লেনদেন যথারীতি সকাল ১০টায় শুরু হবে এবং দুপুর ২টা ২০মিনিট পর্যন্ত চলবে। ওইদিন থেকে পোস্ট ক্লোজিং দুপুর ২টা ২০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত হবে। তবে অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত হবে।

এদিকে, ২৯ রোজার হিসেব ধরে আগামী বুধবার থেকে থাকছে ঈদের ছুটি। টানা পাঁচ দিন বন্ধের পর আগামী ২৪ এপ্রিল পুঁজিবাজারে লেনদেন চালু হবে। তবে রোজা ৩০টা হলে ছুটি আরও একদিন বাড়বে। সেক্ষেত্রে আগামী ২৫ এপ্রিল থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু হবে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়