ঢাকা     শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৬  
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৮ থেকে ১০ ফেব্রুয়ারি, ২০২৬) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।

‎শনিবার (১৪ ফেব্রুয়ারি) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৩ কোটি ৬২ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৭০ শতাংশ। এর ফলে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ২২ কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ২.৯৩ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের ১৮ কোটি ৪৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ২.৮৯ শতাংশ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইসলামী ব্যাংকের ১৬ কোটি ৭১ লাখ ৩০ হাজার টাকা, ঢাকা ব্যাংকের ১৪ কোটি ৬৭ লাখ ৩০ হাজার টাকা, মুন্নু ফেব্রিক্সের ১২ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা, স্কয়ার ফার্মার ১১ কোটি ৯৩ লাখ টাকা, কে অ্যান্ড কিউয়ের ১১ কোটি ৬৮ লাখ ৩০ হাজার টাকা, বিএসসির ১১ কোটি ৫৬ লাখ ২০ হাজার টাকা এবং ফাইন ফুডসের ১১ কোটি ১৯ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা/এনটি/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়